About Roushan Academy

Home About Us
Roushan Academy senior students Roushan Academy girls
2014ESTABLISHED
আমাদের গল্প

A Light of Knowledge Since 2014

কোরআন শরীফের প্রথম কথাই হল "ইকরা" অর্থাৎ 'পড়'। এই মূলমন্ত্রকে ধারণ করে ২০১৪ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফরাক্কায় প্রতিষ্ঠিত হয় রৌশন অ্যাকাডেমী — একটি আবাসিক, অনাবাসিক ও ডে-বোর্ডিং শিক্ষা প্রতিষ্ঠান।

Affiliated to the West Bengal Board of Secondary Education, we teach Nursery to Class-X in Bengali medium with special emphasis on English. Our vision is simple — to pull a backward society forward through education, and to raise honest, dutiful and capable citizens with strong moral foundations.

Nursery – Class X Residential Hostel Day-Boarding WBBSE Board NTPC More, Farakka
প্রিন্সিপালের বাণী

Principal's Message

আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ তায়ালার এবং দরুদ ও সালাম বর্ষিত হোক তাঁর প্রিয় রসুল (সঃ)-এর উপর। কোরআন শরীফের প্রথম কথাই হল 'ইকরা' অর্থাৎ 'পড়'।

বিখ্যাত সাহাবি হযরত আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত — রসুলুল্লাহ (সঃ) বলেছেন, "প্রত্যেক মুসলমান নর ও নারীর জন্য বিদ্যা ফরজ।" সুদূর অতীত হতে বর্তমান পরিবর্তনশীল সামাজিক ধারায় মানবজাতির প্রকৃত উৎকর্ষ সাধনের জন্য একমাত্র অস্ত্র শিক্ষা। শিক্ষা ও সংস্কৃতি হল মানব জাতির প্রকৃত বুনিয়াদ — শিক্ষার আলো ছাড়া কোনো সমাজ বা সভ্যতা শক্তিশালী ও প্রগতিশীল হতে পারে না।

পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া সমাজের, বিশেষ করে মুসলিম সমাজের ছেলে-মেয়েরা শিক্ষার আলো থেকে আজ অনেক দূরে। শিক্ষার নৈরাজ্য থেকে দূরে সরিয়ে তাদের মধ্যে জ্ঞানের পরিচ্ছটন ঘটিয়ে, উচ্চশিক্ষায় শিক্ষিত করে সমাজের সামনের সারিতে প্রতিষ্ঠিত করাই রৌশন অ্যাকাডেমীর মূল লক্ষ্য। সুস্থ-সামাজিক, মানবিক, বিকাশশীল পরিবেশ, মননশীল বৈজ্ঞানিক পদ্ধতি ও মৌলিক ইসলামিক চিন্তাধারার প্রয়োগে প্রতিটি ছাত্র-ছাত্রীর অন্তর্নিহিত সত্ত্বার পরিচ্ছটন ঘটিয়ে তাদের দায়িত্বশীল, চরিত্রবান, সু-নাগরিক করে গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য।

ধন্যবাদান্তে — প্রিন্সিপাল
Roushan Academy
শিক্ষা বান্ড্য

Our Objectives

উন্নয়ন

শিক্ষা কেন্দ্রে পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া — lifting a left-behind society through education.

মেধা বিকাশ

দুরস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশে সাহায্য করা — nurturing talent wherever it lives.

AddressN.T.P.C More, P.O. Nabarun, P.S. Farakka, Dist. Murshidabad, West Bengal — 742202
Call Now7908931036  |  9679928896  |  9474673536
Emailroushanacademyra@gmail.com
ভর্তি চলছে ২০২৬–২৭

Join the Roushan Family

Residential • Non-Residential • Day-Boarding — Nursery to Class-X.

Roushan Academy
"O my Allah ! Advance me in knowledge"

Estd. 2014 — Residential, Non-Residential & Day-Boarding school, Nursery to Class-X, under the West Bengal Board of Secondary Education.

Contact
N.T.P.C More, P.O. Nabarun, P.S. Farakka, Dist. Murshidabad, WB — 742202
7908931036
9679928896  |  9474673536
roushanacademyra@gmail.com
© 2026 Roushan Academy, Farakka. All rights reserved. ESTD. 2014